1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

ধর্মপাশার হাওর এলাকা পরিদর্শন করেছে বিভিন্ন প্রতিনিধিদল

  • আপডেট টাইম :: সোমবার, ৮ মে, ২০১৭, ২.৫৪ পিএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

রাজু ভুঁইয়া, ধর্মপাশা ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পপি, উপমা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক সহ প্রত্যন্ত দুর্গত এলাকা পরিদর্শন ও মতবিনিময় অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে ধর্মপাশা উপজেলাধীন সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের জারাকোনা, সশাকন্দা, ইসলামপুর ও সুখাইর সহ বিভিন্ন গ্রামের দূর্গত মানুষের জীবনমান নিয়ে ও ভবিষ্যত পরিকল্পনা ও মানবিক সহায়তা বিষয়ক নিয়ে মত বিনিময় করা হয়েছে। এলনা প্রকল্পের অর্থায়নের অক্রাাফার্ম ইন বাংলাদেশ ও বাস্তবায়নকারী সংস্থা পপি এবং লিড এ্যাক্টর উপমা। এ সময় উপস্থিত ছিলেন সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরহাদ আহম্মেদ, পপি’র এলনা প্রজেক্টের ফাইন্যান্স প্রজেক্ট অফিসার মো. হারুন ওর রশিদ, উন্নয়ন পরিকল্পনার মানুষ (উপমা)’র প্রোগ্রাম অফিসার মো. সাইফুল আলম খান, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সহ সাধারন সম্পাদক ও ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাইফ উল্লাহ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জারাকোনা গ্রামের মো. জামিরুল মিয়া (৬৫), আলী আজম (৫৫), পারভীন বেগম (৩২), সাজনাহার (৫০), রাহেলা খাতুন (৭০), সরুতজাহান বিবি (৭২), আবুল কালাম (৫৩), ৮ম শ্রেণীর ছাত্রী রুনা আক্তার, একই ইউনিয়নের সশাকান্দা গ্রামের আশরাফ আলী (৭২), সিদ্দিক মিয়া (৬৫), ফসল হারা কৃষক কৃষাণীদের আগাম বন্যায় ধংস করে দিয়েছে। তাদের সাজানো স্বপ্নের সোনার সংসার।
কৃষকরা বলেন, গতবার হাওর নিল পানিতে এর আগের বার গেল শীলা বৃষ্টিতে এবারও তলিয়ে গেল আগাম বন্যার পানিতে। এরপর বাড়ির বাঁধ দিতে পারি নাই, কিছু দিনপর ঢেউয়ে বাড়িঘর ভেঙ্গে যাবে।
কৃষকরা জানান, আগামী ফসল উঠার আগ পর্যন্ত বেঁচে থাকতে হলে প্রথমে খাদ্য সংস্থান তার পর মৎস্যজীবি ও হাওরপাড়ের কৃষকদের জন্য এক বছরের জন্য হাওর বিলের ইজার প্রথ স্থগিত করতে হবে। করে হাওরের গুলোকে মাছ মারার জন্য উম্মুক্ত করে দিতে হবে। হাওরের সাধারন মানুষের জন্য জাল, নৌকা, কৃষি উপকরন, কৃষি ও এনজিও ঋণ স্থগিত করে পূর্ণরায় ঋণ দিতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!