1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

দুর্গত এলাকার দাবিতে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের স্মারকলিপি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ৫.২০ পিএম
  • ৫৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা, ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি এবং হাওরের ফসলরক্ষায় নদী, খাল ও বিল খননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ৯০ শতাংশ বোরো ধান অকালে তলিয়ে গেছে। হাওরাঞ্চলের লাখো কৃষক পরিবারে চলছে হাহাকার। রাষ্টপতি ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করে গেছেন। হাওরের এই ফহলহানির জন্য পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের ব্যাপক অনিয়ম-দুর্নীতি দায়ী। ফসলহারা কৃষকদের বাঁচাতে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। একই সঙ্গে হাওর ফসলরক্ষায় জেলার সকল নদী খনন করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, সাবেক সাংসদ মো. আবদুল মজিদ, সংগঠনের যুগ্ম আহবায়ক বিজন সেন রায়, সদস্য সচিব বিন্দু তালুকদার, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, আইনজীবী মো. মাসুক আলম, রুহুল তুহিন, মো. শেরেনুর আলী, জয়ন্তী দেব, ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর সদস্য মাহবুব হোসেন পীর, মাসুম হেলাল, কৃষক আবদুল কাইউম, কৃষনেতা রুহুল আমিন, উন্নয়ন সংগঠক একে কুদরত পাশা, নাট্যকর্মী মো. রাজু আহমেদ, প্রদীপ পাল প্রমুখ উপস্থিত ছিল।
এর আগে এই সংগঠনের পক্ষ থেকে জেলাজুড়ে একই দাবিতে সভা, সমাবেশ ও মানববন্ধ হয়েছে। একই দাবিতে গত ১৩এপ্রিল পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয় ঘেরাও করেন তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!