1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দিরাই হাওরে পানির পচা গ্যাস দূরীকরণে পানিতে জিওলাইট ও গ্যাসোলিন নিক্ষেপ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ২.২২ পিএম
  • ৫৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
দিরাই উপজেলার বিভিন্ন হাওরে উপজেলা প্রশাসনের উদ্যেগে পানির পচা গ্যাস দুরীকরণে জিওলাইট ও গ্যাসোলিন ছিটানো হয়েছে। বুধবার দুপরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তর এ উদ্যেগে উপজেলার উদখল হাওর, উদখল বিল হাতনি বিল,জুরী পানজেরী, সরমংগলের জালিয়া বিলসহ বিভিন্ন হাওরেপ্রায় পানির পচা গ্যাস দুর করতে এবং মাছের নিরাপদ অভয়াশ্রম ঠিকিয়ে রাখতে প্রায় ২ হাজার কেজি জিওলাইট ও গ্যাসোলিন ছিটানো হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুজ্জামন পাভেল উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা মৎস কর্মকর্তা মাসুদ জামান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছবি আক্তার প্রমুখ।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে দিরাই উপজেলা বিভিন্ন হাওরে তলিয়ে যাওয়া ধান পচে দুষিত হয়েছে পানি আর পাড়ে ভেসে উঠছে মাছ, এদিকে পানিতে পচা দূর্গোন্ধ ছড়াচ্ছে পুরো হাওর এলাকায়। পচা দূর্গোন্ধে হাওরপাড়ের মানুষে শ্বাস-প্রশ্বাসেও কষ্ট হচ্ছে। এই দূষণের প্রতিক্রিয়া হাওরের মাছ মরে ভেসে উঠছে পানিতে।
দিরাই উপজেলা মৎস কর্মকর্তা মাসুদ জামান খান বলেন, হাওরের পানির নিচে ব্যাপক পরিমাণে ধানগাছ পচে এমোনিয়া নামের এক প্রকার ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হয়েছে। এর প্রতিক্রিয়া ছোট-বড় মাছ মরে ভেসে উঠছে। আমরা এ গ্যাস কমাতে বিভিন্ন হাওর ও বিলে জিওলাইট ও গ্যাসোলিন প্রদান করছি যাতে পানিতে এ গ্যাসের পরিমান কমে আসে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!