1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

হাওরে একলাখ এক হাজার হেক্টর জমির ফসলডুবি: ক্ষতি ১১ হাজার ১১শ কোটি টাকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭, ৫.০৪ পিএম
  • ৬৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গত ২৯ মার্চ থেকে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাধ ভেঙ্গে বাধ উপচে হাওরের ফসলডুবির ঘটনায় সরকারি হিসেবে ১লক্ষ ১হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে প্রায় ১১ হাজার কোটি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বৃহষ্পতিবার বিকেলে এই তথ্য জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হক।
এদিকে কৃষক ও হাওর বিশেষজ্ঞরা জানিয়েছেন, বোরো ফসল ডুবে প্রায় ২হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ডুবে যাওয়া ফসলের পরিমাণ প্রায় ২লাখ হেক্টর। কৃষি বিভাগ ক্ষতি নিয়ে লুকোচুরি করছে বলে অভিযোগ রয়েছে।
হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদার বলেন, পাহাড়ি ঢলে জেলার ২-৩টি বাদে সবগুলো হাওরই তলিয়ে গেছে। এতে ২ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ ক্ষতি নিয়ে লুকোচুরি করছে। তাদের মহাপরিচালক এসে সুনামগঞ্জে দায়িত্বজ্ঞানহীন কথা বার্তা বলে গেছেন। যার ফলে কৃষকরা ক্ষতিপূরণ পাবেননা। তিনি সুনামগঞ্জের কৃষকের এই ক্ষতিতে স্বাভাবিক ও সায়িক বলে মন্তব্য করে প্রকৃত সত্য আড়ালের চেষ্টা করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহেদুল হক বলেন, ইতোমধ্যে প্রায় ১লাখ ১হাজার হেক্টর জমি নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১১হাজার ১১শ কোটি টাকা। তবে অবশিষ্ট যে ফসল রয়েছে তাও পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে যাচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য সরকারি হিসেবে সুনামগঞ্জে প্রায় আড়াই হাজার কোটি টাকার ফসল উৎপাদিত হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!