1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ট্রলারডুবি তিন যাত্রী নিখোঁজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭, ৫.০৪ এএম
  • ৭০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তারিহপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঝড়ো বাতাসে ট্রলার ডুবে তিন যাত্রী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার ভোর রাতে হাওরের হাতিরগাতা বিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে এখনো নিখোজ তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার বাগলি থেকে টাঙ্গুয়ার হাওরপাড়ের গ্রাম লামাগাও সংলগ্ন শিববাড়িতে বাসন্তি পূজা উপলক্ষে বান্নি মেলায় মেলায় মিষ্টির দোকান নিয়ে আসছিলেন উপজেলার রতনপুর গ্রামের হযরত আলী, বীরেন্দ্র নগর গ্রামের ফজল মিয়া, লাকমা গ্রামের জাকির হোসেনসহ ৭-৮জন ক্ষুদে ব্যবসায়ী। মঙ্গলবার ভোররাতে ঝড়ো বাতাসে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এতে ২জন সাতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনো এই তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধারের চেষ্টা করছে। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা রওয়া দিয়েছে। তবে এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
টাঙ্গুয়ার হাওরে টহলরত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানিয়েছেন নিখোঁজ তিনজনের উদ্ধারে পুলিশ ও স্থানীয় লোকজন চেষ্টা করছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
তাহিরপুর থানর ওসি নন্দন সূত্রধর বলেন, নিখোজ তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা বাসন্তি পূজা উপলক্ষে লামাগাও শিববাড়িতে মেলায় দোকান নিয়ে আসছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!