1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

সুনামগঞ্জ ডিসি অফিসে ৫১ জন লোক নিয়োগ হবে

  • আপডেট টাইম :: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ১.২৩ পিএম
  • ৫৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদৃত্ত কর্মচারী শাখার অধীনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের অধীনে সাধারণ প্রশাসন ও সার্কিট হাউসে বিভিন্ন পদে ৫১ জন লোক নিয়োগ হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের (নেজারত শাখা) থেকে লোক নিয়োগের বিষয়ে গত ১ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘Dc sunamganj’ পেইজ থেকেও বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।
শুন্যপদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরমটি www.forms.gov.bd এবং জেলা প্রশাসকের ওয়েবসাইটwww.sunamganj.gov.bd পাওয়া যাবে।
যেসব পদে কর্মী নিয়োগ হবে: অফিস সহায়ক ২৩ জন, যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান, পরিচ্ছন্নতাকর্মী ১২জন, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান, নিরাপত্তাপ্রহরী ৯ জন, ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান, মালি ২জন, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান, বেয়ারার ৪জন, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান, বাবুর্চি ১জন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান।
প্রার্থীদেরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!