স্টাফ রিপোর্টার::
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদৃত্ত কর্মচারী শাখার অধীনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের অধীনে সাধারণ প্রশাসন ও সার্কিট হাউসে বিভিন্ন পদে ৫১ জন লোক নিয়োগ হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের (নেজারত শাখা) থেকে লোক নিয়োগের বিষয়ে গত ১ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 'Dc sunamganj’ পেইজ থেকেও বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।
শুন্যপদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরমটি www.forms.gov.bd এবং জেলা প্রশাসকের ওয়েবসাইটwww.sunamganj.gov.bd পাওয়া যাবে।
যেসব পদে কর্মী নিয়োগ হবে: অফিস সহায়ক ২৩ জন, যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান, পরিচ্ছন্নতাকর্মী ১২জন, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান, নিরাপত্তাপ্রহরী ৯ জন, ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান, মালি ২জন, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান, বেয়ারার ৪জন, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান, বাবুর্চি ১জন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান।
প্রার্থীদেরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net