1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি ফয়েজ, সম্পাদক দীপক

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৭.১৬ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি হিসেবে ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক পদে দীপক শীল নির্বাচিত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়। ছাত্র ইউনিয়নের বিদায়ী সভাপতি মেহেদী হাসান নোবেল নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন করেন আন্দোলনরত পাটকল ও চা শ্রমিকেরা। ‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছিলো ছাত্র ইউনিয়নের ৪০তম সম্মেলন।
নবনির্বাচিত সভাপতি ফয়েজ উল্লাহ এরআগে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক দীপক শীল এরআগে ঢাকা মহানগর সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী ছিলেন।
৪১ সদস্যের কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হোম ইকোনমিকস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া সেতু। তিনি আগে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সদ্য বিদায়ী সভাপতি মেহেদী হাসান নোবেল জানান, শুক্রবার কমিটি ঘোষণার কথা থাকলে তীব্র প্রতিযোগিতায় ভোটের মধ্য দিয়ে নতুন এ কমিটি নির্বাচিত হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!