1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত

বিজয়ের আনন্দ ভুলে ফসলহারা কৃষকের পাশে ড. জয়া সেনগুপ্তা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭, ৬.৪৬ এএম
  • ৬৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বিজয়ের আনন্দ ভুলে ফসলহারা কৃষকের পাশে গিয়ে দাড়িয়েছেন গতকাল বৃহষ্পতিবার সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর তিনি খবর পান দিরাই উপজেলার বৃহত্তম বরাম হাওরের তুফানখালি বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢকুছে। পরে তিনি সাথে সাথেই স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বাঁধে ছুটে যান। ফসলহারানো কৃষকের পাশে দাড়িয়ে তাদের সমবেদনা জানান। কৃষকদের এই দুর্দশা সরকারের উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়ে সহায়তার আশ্বাস দেন। হাওরে প্রিয় নেতার সহধর্মীনিকে কাছে পেয়ে আপ্লুত হোন কৃষকরা। তারা তার কাছে নানা দাবি দাওয়া জানান।
উল্লেখ্য চলতি মওসুমে হাওরের ফসলরক্ষা বাধের কাজ যথা সময়ে শুরু না হওয়ায় ফসল ঝূকিতে রয়েছে। এখন বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে হাওরের অবশিষ্ট ফসল। উঠতি বোরো ধান হারিয়ে বিলাপ করছেন কৃষক।
শুক্রবার সকালে তুফানখালি বাধ পরিদর্শনে গিয়ে কৃষকদের শান্তনা দেন সদ্য নির্বাচিত সাংসদ ড. জয়া সেনগুপ্তা। এসময় তার সঙ্গে ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও দিরাই পৌরসভার প্রথম মেয়র আজিজুর রহমান বুলবুল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!