1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

ধর্মপাশায় সদর ইউনিয়ন একাংশের কমিটি দিল আওয়ামী যুবলীগ

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ২.৩৮ পিএম
  • ৫৯৮ বার পড়া হয়েছে

রাজু ভুঁইয়া, ধর্মপাশা ::
ধর্মপাশা উপজেলা আওয়ামী দলীয় কার্যালয়ে শনিবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের একাংশ সদর ইউনিয়নে কমিটি দিয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আকিকুর রহমানকে আহ্বায়ক, ওয়াসিম মজুমদার, মোশারফ হাসান ও রুবেল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ৩১সদস্য বিশিষ্ট ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর। উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাফায়াত হোসেন লিটন, লুৎফুর রহমান উজ্বল , মনোজেন্দ্র চৌধুরী টিংকু, সদস্য তরিকুল ইসলাম পলাশ, আলী আফজাল, জাকির হোসেন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!