1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

ছাতকের পল্লিতে ভূমি নিয়ে সংঘর্ষে আহত ৪০

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২০, ৮.৩৫ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী কুঞ্জনপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ৪০ ব্যাক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ১২ জন। স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের শাহবাজ মিয়া মেম্বার ও আজিজুর রহমান পক্ষদ্বয়ের মধ্যে শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে উভয়পক্ষই দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। শাহবাজ মেম্বারের পক্ষে জাহেদ, সাবের, জাহির মিয়া, আনর আলী, রাকিব আলী সহ ২০ জন আহত হয়েছে বলে তারা দাবি করেছেন। এদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ বলে জানান লোকমান মিয়া। আজিজুর রহমান পক্ষের আফিজ আলী, নুরুল আমীন, আব্দুর রাজ্জাক, মিটু, নুরুল, কয়েছ সহ ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যেও গুলিবিদ্ধ রয়েছেন বলে জানিয়েছেন কয়েছ আহমদ। সংঘর্ষের সময় জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। স্থানীয় একাধিক লোক জানিয়েছেন সংঘর্ষে উভয়পক্ষের ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। জাহিদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ দিদার আহমদ জানান পরিস্থিতি বর্তমানে শান্ত। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলাগুলির বিষয়টি উভয়পক্ষের লোকজন তাকে অবহিত করেছেন। গ্রামে ৬ টি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে। তাৎক্ষনিকভাবে এগুলো চেক করে ব্যবহারের কোনো আলামত পাওয়া যায় নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!