1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

 জগন্নাথপুরে স্বেচ্ছায় বাঘময়না গ্রাম ‘লকডাউন’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৭.৪১ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে
জগন্নাথপুর প্রতিনিধি::
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে জগন্নাথপুরের একটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন করেছেন এলাকাবসী। আজ  মঙ্গলবার থেকে গ্রামবাসী স্বেচ্ছায় ‘লকডাউন’ করেছেন।
এলাকবাসী জানান, করেনার সংকট মোকাবেলায় নিজেদের এবং অন্যদের সুরক্ষায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না লোকজন সেচ্ছায় গ্রামটি ‘লকডাউন’ করেছেন। গ্রামের সব প্রবেশদ্বারে বাঁশ দিয়ে প্রতিরোধ গড়ে তোলে প্রবেশ পথ বন্ধ করে দেন।
গ্রামবাসীর পক্ষে বাড়ী বাড়ী গিয়ে লোকজন কে জানানো হয়,  জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ার জন্য।  এবং অন্য গ্রামের লোকজন অপ্রয়োজনে গ্রামে প্রবেশ না করতে অনুরোধ করে হাতে লেখা নোটিশ টাঙানো হয়েছে।
বাঘময়না গ্রামের যুবক সালেহ আহমদ জানান, গ্রামের পঞ্চায়াতের সিদ্ধান্ত  মোতাবেক গ্রাম ‘লকডাউন’ করা হয়েছে। তিনি জানান, সম্প্রতি রাজধানী থেকে ১৫-১৬ জন গার্মেন্ট শ্রমিক গ্রামে ফিরেছেন। তাদের প্রত্যেক কে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গ্রামের পঞ্চায়েত প্রধান স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী সুন্দর আলী জানান, করোনার সংক্রমণ থেকে নিজের সুরক্ষায় গ্রামবাসীর সর্বসম্মতিক্রমে গত সোমবার রাতে  সিদ্ধান্ত হয়, গ্রাম লকডাউনের জন্য। সিদ্ধান্ত অনুয়ায়ী আজ সকাল থেকে লোকজন স্বেচ্ছায় ‘লকডাইন’ করে দিয়েছেন গ্রাম।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, আমি শুনেছি গ্রামবাসী স্বেচ্ছাোয ‘লকডাউন করেছেন। তিনি জানান, প্রাণঘাতী করোনা প্রতিরোধে সবাইকে একান্ত জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হয়ে ঘরে নিরাপদে থাকার জন্য আহ্বান জানিয়েছেল তিনি।

প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!