আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৬, ৮:২৪ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ৭, ২০২০, ৭:৪১ পি.এম
জগন্নাথপুরে স্বেচ্ছায় বাঘময়না গ্রাম ‘লকডাউন’

জগন্নাথপুর প্রতিনিধি::
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে জগন্নাথপুরের একটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন করেছেন এলাকাবসী। আজ মঙ্গলবার থেকে গ্রামবাসী স্বেচ্ছায় ‘লকডাউন’ করেছেন।
এলাকবাসী জানান, করেনার সংকট মোকাবেলায় নিজেদের এবং অন্যদের সুরক্ষায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না লোকজন সেচ্ছায় গ্রামটি ‘লকডাউন’ করেছেন। গ্রামের সব প্রবেশদ্বারে বাঁশ দিয়ে প্রতিরোধ গড়ে তোলে প্রবেশ পথ বন্ধ করে দেন।
গ্রামবাসীর পক্ষে বাড়ী বাড়ী গিয়ে লোকজন কে জানানো হয়, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ার জন্য। এবং অন্য গ্রামের লোকজন অপ্রয়োজনে গ্রামে প্রবেশ না করতে অনুরোধ করে হাতে লেখা নোটিশ টাঙানো হয়েছে।
বাঘময়না গ্রামের যুবক সালেহ আহমদ জানান, গ্রামের পঞ্চায়াতের সিদ্ধান্ত মোতাবেক গ্রাম ‘লকডাউন’ করা হয়েছে। তিনি জানান, সম্প্রতি রাজধানী থেকে ১৫-১৬ জন গার্মেন্ট শ্রমিক গ্রামে ফিরেছেন। তাদের প্রত্যেক কে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গ্রামের পঞ্চায়েত প্রধান স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী সুন্দর আলী জানান, করোনার সংক্রমণ থেকে নিজের সুরক্ষায় গ্রামবাসীর সর্বসম্মতিক্রমে গত সোমবার রাতে সিদ্ধান্ত হয়, গ্রাম লকডাউনের জন্য। সিদ্ধান্ত অনুয়ায়ী আজ সকাল থেকে লোকজন স্বেচ্ছায় ‘লকডাইন’ করে দিয়েছেন গ্রাম।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, আমি শুনেছি গ্রামবাসী স্বেচ্ছাোয ‘লকডাউন করেছেন। তিনি জানান, প্রাণঘাতী করোনা প্রতিরোধে সবাইকে একান্ত জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হয়ে ঘরে নিরাপদে থাকার জন্য আহ্বান জানিয়েছেল তিনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net