1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দক্ষিণ সুনামগঞ্জে যাত্রাপালার নামে অশ্লীলতার অভিযোগ, বন্ধে জনতার স্মারকলিপি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭, ৫.১৩ পিএম
  • ৫৩০ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে যাত্রা গানের নামে অশ্লীল ও অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে ফুসে উঠেছেন দক্ষিণ সুনামগঞ্জের সাধারণ জনতা। উপজেলার মুক্তাখাই গ্রামে যাত্রা গানের নামে অশ্লীলতা বন্ধে জেলা প্রশাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দিয়েছেন তারা।
এছাড়া বৃহ¯পতিবার বাদ আসার বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে উপজেলার জীবদ্বারা সাতগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল ইসলাম খাঁন সাহেব। এদিকে মাও. আব্দুস শহীদের সভাপতিত্বে শুক্রবার উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর পাশাগঞ্জ বাজারে বিশাল প্রতিবাদ সভা করেছে তৌহিদী জনতা। তবে অশ্লীল যাত্রাগান বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

জানা যায়- শনিবার থেকে উপজেলার মুক্তাখাই গ্রামে টানা ৩ দিনের যাত্রাগানের আয়োজন করতে যাচ্ছে একটি মহল। যাত্রা গানের নামে অশ্লীলতা, মদ, জুয়া সহ অনৈতিক কর্মকান্ডের বিরোধীতা করে আসছেন স্থানীয় জনগন। কিন্তু তবুও আয়োজকরা যাত্রাগান আয়োজনে অনড় থাকায় ক্ষোভে ফুসে উঠেছে জনতা। এর প্রতিবাদে তারা বিক্ষোভ ও প্রতিবাদ সভাসহ টানা কর্মসূচি ঘোষনা করে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহ¯পতিবার বিকেলে তৌহিদী জনতার পক্ষে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলামের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য পুলিশ সুপার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরকে নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা  কপি সংশ্লিষ্ট দপ্তরে দিয়ে আসেন মাওলানা সিরাজুল ইসলাম সহ উপস্থিত জনতা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!