দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে যাত্রা গানের নামে অশ্লীল ও অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে ফুসে উঠেছেন দক্ষিণ সুনামগঞ্জের সাধারণ জনতা। উপজেলার মুক্তাখাই গ্রামে যাত্রা গানের নামে অশ্লীলতা বন্ধে জেলা প্রশাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দিয়েছেন তারা।
এছাড়া বৃহ¯পতিবার বাদ আসার বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে উপজেলার জীবদ্বারা সাতগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল ইসলাম খাঁন সাহেব। এদিকে মাও. আব্দুস শহীদের সভাপতিত্বে শুক্রবার উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর পাশাগঞ্জ বাজারে বিশাল প্রতিবাদ সভা করেছে তৌহিদী জনতা। তবে অশ্লীল যাত্রাগান বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জানা যায়- শনিবার থেকে উপজেলার মুক্তাখাই গ্রামে টানা ৩ দিনের যাত্রাগানের আয়োজন করতে যাচ্ছে একটি মহল। যাত্রা গানের নামে অশ্লীলতা, মদ, জুয়া সহ অনৈতিক কর্মকান্ডের বিরোধীতা করে আসছেন স্থানীয় জনগন। কিন্তু তবুও আয়োজকরা যাত্রাগান আয়োজনে অনড় থাকায় ক্ষোভে ফুসে উঠেছে জনতা। এর প্রতিবাদে তারা বিক্ষোভ ও প্রতিবাদ সভাসহ টানা কর্মসূচি ঘোষনা করে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহ¯পতিবার বিকেলে তৌহিদী জনতার পক্ষে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলামের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য পুলিশ সুপার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরকে নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা কপি সংশ্লিষ্ট দপ্তরে দিয়ে আসেন মাওলানা সিরাজুল ইসলাম সহ উপস্থিত জনতা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net