1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফসলরক্ষা বাধভাঙ্গার মামলায় ধর্মপাশায় দুই পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ২.০৮ পিএম
  • ৬৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে দিয়ে মাছ ধরার অভিযোগের মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পুলিশ উপজেলার রাজাপুর গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে আসামিদের নিজ-নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার রাজাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে অপু মিয়া(৩২) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে আবুল খয়ের (৩৫)।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, গ্রেপ্তারকৃতরাসহ সংঘবদ্ধ একটি চক্র ২০১৪ সালে মাছ ধরার জন্য উপজেলার চন্দ্র সোনারথাল নামক ফসল রক্ষা বাঁধটি ভেঙে দিয়ে ওই হাওরে থাকা এলাকার শত-শত কৃষকের বছরের একমাত্র বোরো ফসল পানিতে তলিয়ে দিয়েছিল। পরে এ ঘটনায় সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রাজাপুর গ্রামের ৫৫ জনকে আসামি করে ধর্মপাশা থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলার পর থেকেই গ্রেপ্তারকৃত ওই দুই আসামি পলাতক ছিল। আসামিরা বাড়িতে আছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ রাজাপুর গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বসতঘর থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!