1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

আমেরিকান গিটারিস্ট পান্ডুকে বিয়ে করলেন আনুশেহ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ৪.১৬ এএম
  • ৬৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
যুক্তরাষ্ট্রের নাগরিক সেথ পা-রাঙা ব্লুমবার্গকে বিয়ে করলেন বাংলাদেশি সঙ্গীতশিল্পী আনুশেহ আনাদিল। গত ১৬ ডিসেম্বর ঢাকার বনানীতে আনুশেহর মা লুবনা মারিয়ামের বাসায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবরটি নিশ্চিত হওয়া গেছে লুবনা মারিয়ামের ফেসবুক স্ট্যাটাস থেকে। গত শুক্রবার দুপুরে বিয়ের পরপরই তিনি ফেসবুকে মালাবদলের ছবিসহ নবদম্পতিকে শুভকামনা জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি কবি কাহলিল জিবরানের ‘লাভ’ কবিতা থেকে কয়েকটি লাইন তুলে ধরেন।
পান্ডুরাঙা বছর সাতেক ধরে বাংলাদেশে থাকছেন। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রে। এখানে তাঁকে আনুশেহর বিভিন্ন অনুষ্ঠানে বাজাতে দেখা গেছে। দুজনে মিলে বছর দুয়েক আগে গড়ে তুলেছিলেন ‘বাহক’ নামে একটি গানের দলও। যদিও এখন সেই গানের দলটি আর নেই। তবে তাঁরা দুজন এবার একসঙ্গে সংসার শুরু করেছেন।
আনুশেহর বিয়ের ব্যাপারে তাঁর পরিবারের একটি সূত্র জানিয়েছে, বিয়েতে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন পান্ডুর মা ও নানি। একেবারে ঘরোয়া আয়োজনের সেই অনুষ্ঠানে উভয় পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। গতকাল শনিবার আনুশেহর শাশুড়ি বনানীর যাত্রা বিরতি রেস্তোরাঁয় কবিতা আবৃত্তি করেন।
আনুশেহর সঙ্গে এর আগে সিলেটের সংগীতশিল্পী বুনোর বিয়ে হয়। বুনো সিলেটের সাবেক সাংসদ ইমরান আহমেদ চৌধুরীর ছেলে। সেই ঘরে আরাশ ও রাহা নামে তাঁর দুই সন্তান রয়েছে। বছর সাতেক আগে তাঁদের বিচ্ছেদ ঘটে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!