1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

২০১৮ সালে সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর উপজেলাড শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হবে

  • আপডেট টাইম :: বুধবার, ৯ নভেম্বর, ২০১৬, ১.০২ পিএম
  • ৬৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২০১৮ সালের মধ্যে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে বলে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদম প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিশ্চিত করেছেন। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ’র বিদ্যুতের দাবিতে প্রতিমন্ত্রীর বরাবরে দেয়া ডিও লেটারের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ২টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ প্রদান নিশ্চিত করায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর এ দুই উপজেলার প্রতিটি গ্রামে বিদ্যুৎ সরবরাহের দাবিতে প্রতিমন্ত্রীর বরাবরে ডিও লেটার দেন স্থানীয় সংসদ সদস্য। সংসদ সদস্যের ডিও লেটারের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী (স্মারক নং ৪৫৭) জানান ২০১৮ সালের জুন মাসে সুনামগঞ্জ সদর ও ২০১৮সালের ডিসেম্বর মাসে বিশ্বম্ভরপুর উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
শতভাগ বিদ্যুৎ সরররাহের এ খবরটি ছড়িয়ে পড়লে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার গ্রামগুলির সাধারন মানুষজন খুশি হয়েছেন। এ জন্য গ্রামবাসী বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদম প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহকে অভিনন্দন জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!