1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুন, ২০১৯, ৪.৩৯ পিএম
  • ৪১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯-এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা, সহ-সভাপতি পারভেজ আহমদ চৌধুরী, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুর রহীম বাবর, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চিতা চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল হোসেন, সহকারি শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়া, এনামুল হক মোল্লা, মো. অলি উল্লাহ, প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, সহকারি শিক্ষক মো. হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, প্রধান শিক্ষক মো. শহীদুল হক প্রমুখ।
সদর উপজেলা পরিষদ আয়োজিত টুর্নামেন্টে সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে মোহনপুর ইউনিয়নের নুরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় মোল্লাপাড়া ইউনিয়নের মৌখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!