1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

দিরাই-শাল্লায় হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক: নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯, ২.৪৪ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
দিরাই ও শাল্লা উপজেলার ভরাম ও উদগল হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভরাম হাওরের দিরাই উপজেলা অংশের ঝুকিপূর্ণ বাঁধ তুফানখালি, বোয়ালিয়া, গরুচড়া ও উদগল হাওরের মাছুয়ার খাড়া এবং শাল্লা উপজেলার ভরাম হাওর উপ- প্রকল্প- ১৪, ১৫, ১৬ও ১৮ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেট আসিফুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সিও পিন্টু চন্দ্র দাস, পাউবোর দিরাই উপজেলা কর্মকর্তা রিপন আলী, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদসহ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা। পরিদর্শনকালে শাল্লা উপজেলার প্রকল্প নং ১৪, ১৫, ১৬, ১৮’র কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসক। প্রকল্প এলাকা থেকেই শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিয়ে এসব প্রকল্প পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে ব্যবস্থা ও দ্রুত কাজ আদায়ের নির্দেশ প্রদান করেন। দিরাই উপজেলার উদগল হাওরের মাছুয়ার খাড়া প্রকল্প নং-৫’র সভাপতি ইউপি সদস্য দুলাল মিয়া এবং ৬’র সভাপতি ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরীকে দুই দিনের মধ্যে কাজ শেষ এবং বাঁেধর পাশের গর্ত ভরাটের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ বলেন, যে সমস্ত প্রকল্প কমিটি বাঁধের গোড়ায় গর্তকরে বাঁধে মাটি তুলেছেন, সে গুলো ভরাট করে দিতে হবে। ১লা মার্চ পানিসম্পদ মন্ত্রী মহোদয় সুনামগঞ্জ সফরে আসবেন, ২৮শে ফেব্রুয়ারীর মধ্যেই কাজ শেষ করতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!