1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

দক্ষিণ সুনামগঞ্জে সবজি বাগানে চুরি, অসংখ্য সবজি গাছ কর্তন দুবৃত্তদের

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ৩.২৩ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ::
দক্ষিণ সুনামগঞ্জে খালিদ নার্সারী ও সবজি বাগানে চুরি ও বাগানের অসংখ্য গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাহারের মালিকানাধীন পাথারিয়া বাজারের পশ্চিম পাশে সবজি বাগানে।
প্রত্যক্ষদর্শী ও খালিদ নার্সারীর মালিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতের কোন এক সময়ে পাহারদার ঘুমিয়ে গেলে সংঘঠিত চুরেরা আব্দুল কাহারের ২ বিঘা জমিতে করা নার্সারীতে প্রবেশ করে প্রায় ৪ শত পিছ লাউ নিয়ে যায় ও প্রায় ৩০০ পিছ বিক্রির অযোগ্য লাউ কেটে ফেলে যায়। এ সময় চুরেরা প্রায় ৮০ টি লাউ গাছের ও ৩০ টি শীম গাছের গোড়া কেটে নষ্ট করে ও ফল বাগানের বাউকুল এবং আপেল কুলের ৪ টি গাছ কেটে চলে যায়। এ ব্যাপারে খালিদ নার্সারীর মালিক আব্দুল কাহার জানান: আমি বিগত ৮ বছর যাবত আমার নার্সারীতে প্রায় ২২ জাতের ফল গাছ ও ১০ জাতের সবজি চাষ করে আসছি। গত বছর সবজি চুরি করতে আসা চুরদেরকে হাতেনাতে ধরার পর গ্রাম্য সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়। আমার ধারণা এই চুরেরাই পুণরায় আমার অনেক কষ্টের ফসল চুরি ও গাছের গোড়া কেটে ফেলে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। খবর পেয়ে বাগান পরিদর্শণ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহম্মদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!