1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

তাহিরপুরে ৪টি ঠেলাগাড়ি ও ৩টি নৌকাসহ ৫টন কয়লা আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ১১.৪২ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের সীমান্ত থেকে ৪টি ঠেলাগাড়ি ও ৩টি বারকি নৌকাসহ ৫মে.টন চোরাই কয়লা আটক করেছে বিজিবি। কিন্তু সোর্স পরিচয়ধারী বিভিন্ন মামলার আসামীসহ চিহ্নিত চোরাচালানীদেরকে গ্রেফতার করতে পারেনি। জানা যায়, চোরাচালানের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্ত দিয়ে প্রতিদিনের মতো আজ ১৫.১২.১৮ইং শনিবার ভোর ৫টায় বিজিবির সোর্স পরিচয়ধারীরা ৮টি চোরাই পথ দিয়ে ভারত থেকে ১৭মে.টন কয়লা ও ১২কার্টন অফিসার চয়েজ মদসহ ইয়াবা পাচাঁর করে লালঘাট গ্রামের সামনে অবস্থিত চুনখলার হাওরে ৫টি বারকি নৌকা বোঝাই করে গুইলের খালের কান্দায় নেয়। পরে ১২টি ঠেলাগাড়ি যোগে তেলিগাঁও,বানিয়াগাঁও,বোড়াঘাট ও দুধেরআউটা গ্রামে নিয়ে চোরাই কয়লা ও মাদকদ্রব্য মজুত করে। এখবর পেয়ে টেকেরঘাট কোম্পানী কমান্ডার আনিসুল হক বোড়াঘাট গ্রামে অভিযান চালিয়ে ৪টি ঠেলাগাড়িসহ ৩ মে.টন কয়লা আটক করে।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মালামালসহ সোর্স পরিচয়ধারী চোরাচালানী ও চাঁদাবাজিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!