1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে রাবার ড্যামে দর্শনার্থীদের ঢল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ৩.২৯ পিএম
  • ৬৩০ বার পড়া হয়েছে

জাকির হোসেন রাজু, বিশ্বম্ভরপুর ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার যাদুকাটা নদীর উপর নির্মিত দেশের সর্ব বৃহৎ মিছাখালী রাবার ড্যামে পবিত্র ঈদুল আযহার প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্ম জীবনের ব্যস্ততা কাটিয়ে, শত বাধা বিপত্তি উপেক্ষা করে নাড়ির টানে বাড়ি ফেরেছেন। এই মানুষরাই আবার একটু অবসর পেয়ে বাড়ির কাছে আরশি নগর দেখতে বেড়িয়েছেন। বিভিন্ন এলাকা হতে আসা ভ্রমণপিপাসু মানুষগুলো যেন নতুন জীবন ফিরে পেয়েছে এখানে এসে। ঈদের নামাজ শেষে দুপুর হতে না হতেই মিছাখালী রাবার ড্যাম এলাকায় হাজারো দর্শনার্থীর উপস্থিতি যেন তাই বলে দেয়।

পরিবার পরিজন নিয়ে ভ্রমণপ্রিয় মানুষদের মিলন মেলায় ভরপুর  মিছাখালী রাবার ড্যাম এলাকা। তবে রোদের জন্য এখানে দর্শনার্থীদের আশ্রয়কেন্দ্র না থাকায় তাদের পড়তে হয়েছে চরম বিপাকে। এখানে শিশু থেকে শুরু করে, যুবক-যুবতী, তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধা, গরিব-ধনী, ছাত্র-ছাত্রীসহ সকল বয়সের ও সর্বস্তরের মানুষদের এ যেন সত্যিই এক মিলন মেলায় পরিণত হয়েছে।

তাহিরপুর থেকে ঘুরতে আসা সোহেল ভ্রমণপিপাসু ,বাদাঘাটের কোনাট থেকে ঘুরতে আসা ফয়সাল, সদরের লাল পুর থেকে ঘুরতে আসা আ:হালিম ও তার বন্দুরা জানান, নামাজ শেষ করেই আমরা বন্ধুরা মোটর সাইকেল করে মিছাখালী  রাবার ড্যাম দেখার উদ্দেশ্যে বেরিয়েছি। এখানে এসে রাবার ড্যামও দেখা হয়েছে আবার বন্ধুরা মিলে সেলফি তোলা, ছুটা-ছুটি, নদীর পাড়ে বসে আড্ডাসহ বেশ হৈ হুল্লড় করে অনেক মজাও করেছি। মিছাখালী রাবার ড্যামটি সত্যিই বেশ উপভোগ করার মতই।

কিশোরগঞ্জ জেলা থেকে ঘুরতে আসা আলমগীর হোসেন জানান, আমরা পরিবারের অন্যান্যদের সঙ্গে এখানে এসেছি মিছাখালী রাবার ড্যাম,তাহিরপুর উপজেলার লাউড়ের শাহ আরফিন (র:) এর মাজার, বারিকের টিলা,টাঙ্গয়ার হাওরসহ বিশ্বম্ভরপুরও তাহিরপুর উপজেলার  দর্শনীয় স্তান গুলো ঘুরে ফিরে দেখার জন্য। মজা করে ঘুরে বেড়ানোর জন্য। সত্যি এখানে অনেক ভালো লাগছে আমাদের । দীর্ঘক্ষণ নৌকা ভ্রমণ করাসহ কাছ থেকে পাহাড় দেখা। চারিদিক ঘুরে অনেকটা তৃপ্তি পেয়েছি।

রাবার ড্যাম এলাকার বাসীন্দা আনোয়ার মাষ্টার (৩১) দিলোয়ার ভুঁইয়া (৩০) গোলাম মেরাজ (৩২), কাউছার আলম (২২) সহ একাধিক বাসিন্দা বলেন, শুধু ঈদেই নয়, বিশেষ কিছু দিন ও দিবসে, যেমন-নববর্ষ, পুজাঁ,বিজয় দিবস সহ প্রায় সারা বছরই এখানে মাঝে মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরেতে আসেন ভ্রমণপিপাসুরা ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!