1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সড়কে নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৮.৫৯ এএম
  • ৩১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সড়কে নিরাপত্তা বিষয়ে জনসেচতনা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা শ্রেণিকক্ষে ট্রাফিক আইন বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানের আহ্বান জানিয়ে বলেন, জীবনের শুরুতে কোমলমতি শিক্ষার্থীরা ট্রাফিক আইন বিষয়ে সচেতন হলে জাতি নানা ভাবে উপকৃত হবে। একদিকে আইন মানা হবে অন্যদিকে দুর্ঘটনাও কমবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এ বিষয়ে প্রতিদিন শ্রেণি কক্ষে অন্তত ৫ মিনিট করে কথা বলার আহ্বান জানান বক্তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহের সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, সৈয়দ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিটো, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম, আজিজুর রহমান তহুর, শিক্ষক বাদল চন্দ্র দাস, সন্তোষ কুমার চন্দ মন্তোষ প্রমুখ। মতবিনিময় সভায় সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপৃস্থিত ছিলেন। তারা নিজেদের বক্তব্যে নিরাপদ সড়কের বিষয়সহ প্রাথমিক বিদ্যালয়ের নানা বিষয়েও গুরুত্বপূর্ণ কথা বলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!