1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

আন্তর্জাতিক ইয়থ লিডারশীপ কনফারেন্সে যোগ দিতে আমেরিকা যাচ্ছেন শামীমা শাহরিয়ার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮, ১.২৬ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার ‘আন্তর্জাতিক ইয়থ পিস লিডার্স, প্রমোটিং পিসফুল এন্ড পার্টিসিপেটরি ইলেকশন প্রজেক্ট প্রোগাম’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় যোগ দিতে আমেরিকায় যাচ্ছেন।
আগামীকাল শনিবার দুপুর ১ টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই-এয়ারওয়েজের একটি বিমানে আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।
মার্কিন সরকারের ব্যুরো অফ সেন্ট্রাল এন্ড সাউথ এসিয়ান এফেয়ার্স এবং ব্যুরো অফ ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এন্ড লেবার, ইউ এস ডিপার্টমেন্ট অফ স্টেটের আমন্ত্রনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নারী নেত্রীদের এই সম্মেলন ও কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছে। এই কর্মসূচিতে বাংলাদেশের ছয়জন নারীনেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামীকাল রবিবার ২ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডি সি, মানচেস্টার, ডেস মইন্স, অরল্যান্ডো, ফ্লোরিডা, বোস্টন, নিউইয়র্কে উক্ত কর্মশালাগুলি অনুষ্ঠিত হবে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনে আন্তর্জাতিক পরিদর্শক হিসেবেও যোগ দিবেন অ্যাড.শামীমা শাহরিয়ার। মার্কিন সিনেটর, কংগ্রেসম্যান ছাড়াও ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের প্রচার সেলের সাথে আলাদা আলাদা মিটিং এ মিলিত হবেন তাঁরা। নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হিউম্যান রাইটস নেতৃবৃন্দের সাথে অফিসিয়াল কর্মসূচিতে মিলিত হবেন অ্যাড. শামীমা শাহরিয়ার। এ ছাড়া হবিগঞ্জ ও সুনামগঞ্জ সমিতির সাথেও ব্যক্তিগতভাবে সভার করার কর্মসূচি রয়েছে তাঁর। আগামী ২৫ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা আছে। সময়ের স্বল্পতায় তিনি সকলের কাছে বলে যেতে পারেননি বলে দু:খ প্রকাশ করেছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!