1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

বড়ছড়া শুল্ক স্টেশনে মাদকের চালানসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ আগস্ট, ২০১৮, ৭.০৭ এএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশন থেকে মাদকের চালান সহ আরশ আলী ও আল-আমিন নামের দু’ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।’
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পৃথক পৃথক অভিযানে উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশনের মোটরসাইকেল ষ্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।’
গ্রেফতার আরশ আলী উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের মৃত আবদুল হান্নান ও আল-আমিন একই গ্রামের কয়লা ব্যবসায়ী মরতুজ আলীর ছেলে।’
থানা পুলিশ জানায়, ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের আড়ালে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশনের মোটরসাইকেল ষ্ট্যান্ডে প্রকাশ্যে মাদক বিক্রয়কালে থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বিদেশী মদের বোতল ও ইয়াবা ট্যাবলেট সহ আরশ এবং আল-আমিনকে গ্রেফতার করে।’ পরবর্তীতে পুলিশ আরশ আলীর হেফাজত থেকে ৭ বোতল বিদেশী মদ ও আল- আমিনের হেফাজত থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।’
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!