স্টাফ রিপোর্টার::
সাহসী যৌবনে সুন্দর আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ইউনিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সংসদের সভাপতি আবু তাহের মিয়া’র সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রইসুজ্জামানের সঞ্চালনায় সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি শীলা রায়, খেলাঘর সভাপতি বিজন সেনররায়, উদীচীর
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সদস্য শাহ কামাল, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সল আহমদ প্রমুখ।
এছাড়াও সভায় যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচী, কমিউনিস্ট পার্টি, খেলাঘর আসর সহ প্রগ্রতিশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।