1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

অভিমান করে মহাসচিব পদে থেকে সরি দাঁড়াচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮, ৪.৩২ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

অনলাইন::
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অভিমান করে মহাসচিব পদে থেকে সরি দাঁড়াচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় ভঙ্গুর অবস্থা, শারীরিক অক্ষমতা, তারেক রহমানের অসদাচরণে বিরক্ত হয়ে মূলত পদ থেকে সরে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন মির্জা ফখরুল। তবে সূত্র বলছে, আগামী জাতীয় নির্বাচনে ড. কামাল হোসেনদের জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে নির্বাচন করতে এবং নির্বাচনের পূর্বে নিজের দাম বুঝাতেই তিনি পদত্যাগের নাটক সাজাচ্ছেন।

বিএনপির নয়াপল্টন পার্টি অফিস সূত্রে জানা যায়, বিএনপির সাম্প্রতিক শামুকগতির রাজনীতি নিয়ে মোটেও সন্তুষ্ট নন মির্জা ফখরুল। রাজনীতি হবে রাজপথে। ক্ষমতাসীন সরকারকে নিজেদের যৌক্তিক দাবির বিষয়গুলোতে আন্দোলন করে আদায় করার পক্ষে তিনি। কিন্তু বেগম জিয়া এবং তারেক রহমান যে যার মত করে নির্দেশনা দিয়ে বিএনপিকে দ্বিধান্বিত করছেন। একজন আলোচনার পক্ষে, আরেকজন সহিংসতা-প্রতিশোধ নেওয়ার পক্ষে। রাজনৈতিক কোন আদর্শই আজকাল মির্জা ফখরুলকে আলোড়িত করছে না। বিএনপি রাজনীতিতে দেশ ও জাতি বিরোধী ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন তিনি।

এছাড়া বিগত সময়ে খালেদা জিয়া, তারেক রহমান ও জামায়াত নেতাদের দুর্নীতি, লুটপাট ও দেশ বিক্রির রাজনীতি প্রত্যক্ষ করে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। একজন জেলে থেকে এবং আরেকজন বিদেশে পালিয়ে থেকেও বাংলাদেশকে ধ্বংস করার চিন্তা বাদ দিতে পারছেন না।

এছাড়া আগামী নির্বাচনে অংশ নিয়ে সংসদে ফেরারও চিন্তা ঘুরপাক খাচ্ছে মির্জা ফখরুলের মাথায়। শেষ বয়সে এসে রাজনীতির ফায়দা লুফে নেওয়ার বাসনাও কাজ করছে তার মনে। এছাড়া তিনি নিজেও এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিএনপি-জামায়াতের ধ্বংস্বাত্মক রাজনীতি তিনি মনে মনে ঘৃণা করেন। এসব কারণে গোপনে ড. কামাল হোসেন, বি. চৌধুরীর সাথে দীর্ঘদিন যোগাযোগ রেখেছেন তিনি। দুই বয়োজ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুলকে আগামী নির্বাচনে অর্থ সহায়তা এবং জয়ী হলে সরকারের সাথে সমঝোতা করে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেওয়ার প্রলোভনও দেখিয়েছেন।

এছড়া তারেক রহমানের ক্রমাগত দুর্ব্যবহার, অসম্মানসূচক সম্মোধনে তিক্ত হয়ে পড়েছেন মির্জা ফখরুল। এক জন মেট্রিক ফেল এবং আরেকজন ইন্টার পাশ নেতার সাথে কাজ করতে আর রাজি নন তিনি। অশিক্ষিত নেতৃত্ব কখনই দেশের মঙ্গল করতে পারে না সেটি বুঝতে পেরেছেন মির্জা ফখরুল।

এই বিষয়ে বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, দলে দিন দিন গ্রহণযোগ্যতা হারানোর কারণে মূলত দল বদলের এই নাটক করছেন মির্জা ফখরুল। তার মত বেইমানদের কারণে বিএনপি ডুবে যাচ্ছে। সামান্য কয়টা টাকা আর পদের লোভে দল ছাড়তেও দ্বিধাবোধ করছেন না মির্জা সাহেব। শেষ বয়সে লোভে পড়ে জাতির কাছে অপমানিত হবেন তিনি।

তাকে প্রকাশ্যে প্রতিরোধ করা উচিত বলেও মনে করেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!