1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

তাহিরপুরে মদসহ ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮, ৮.৩৩ এএম
  • ৪১৪ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরের ট্যাকেরঘাট সীমান্তে বিদেশী মদের চালান সহ নুর ইসলাম ওরফে বোতল কাকা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।’ তিনি উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের লাকমা গ্রামের মৃত জালাল আহমদের ছেলে।’
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার সীমান্তবর্তী ট্যাকেরঘাটের লাকমা বাজার পাশর্^বর্তী সড়ক থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।’
তাহিরপুর থাার ওসি শ্রী নন্দন কান্তি ধর যুগান্তরকে জানান, থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী নুর ইসলামকে বিদেশী মদের চালান সহ গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করা হয়। গ্রেফতারকালে তার অপর এক সহযোগী তালিকাভুক্ত মামদ চোরাচালানী বিজিবির কথিত সোর্স পরিচয়ধারী নুরুল হক দৌড়ে পালিয়ে যায়। ’
সীমান্তের লোকজন জানান, প্রায় এক যুগেরও বেশী সময় ধরে নুর ইসলাম ওরফে বোতল কাকা এলাকার বেশ ক’জনকে দিয়ে বিদেশী মদের ব্যবসা চালিয়ে আসছিলো।’ নুর ইসলাম বিদেশী মদ এলাকা ও এলাকার বাহিরে সরবরাহ করার সুবাধে মাদদ ব্যবসায়ীদের নিকট অঘোষিতভাবে ডিলার ওরফে বোতল কাকা হিসাবে পরিচিতি লাভ করে।’
পুলিশের মাদক বিরোধী অভিযানে সীমান্তের পুটিয়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বিজিবির কথিত সোর্স পরিচয়ধারী নুরুল হক সহ বেশ ক’জন মাদক ব্যবসায়ী মদের চালান সহ গ্রেফতার হয়ে কয়েকমাস জেল হাজতে থাকার পর বোতল কাকা তাদেরকে জামিনে ছাড়িয়ে নিয়ে এসে ফের তাদেরকে নিয়ে সীমান্তে নির্ব্রিগ্নে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!