1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দিরাইয়ে স্বামীকে কুপিয়ে হত্যা : স্ত্রী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ আগস্ট, ২০১৮, ৯.৫২ এএম
  • ২০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
সোমবার সকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নতুনপাড়ার বাড়ি থেকে শাহ আলম চৌধুরীর (৬০) লাশ উদ্ধার করা হয় বলে দিরাই থানার পরিদর্শক (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন জানান। এ ঘটনায় শাহ আলমের স্ত্রী ছিদ্দিকা চৌধুরীকে আটক করেছে পুলিশ।
দিরাই থানার পরিদর্শক (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে শাহ আলমের সঙ্গে ছিদ্দিকার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এর জেরে সকালে তাদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছিদ্দিকা একটি ধারালো কুড়াল দিয়ে শাহ আলমের ঘাড়ে কয়েকটি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!