1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮, ২.০৪ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

অনলাইন::
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। সংবিধান অনুসারে যথাসময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

‘আগামী সংসদ নির্বাচনে বিএনপির না আসার কোন কারণ নেই’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের অধিনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে। যদি না আসে তবে বিএনপি নামক দলটির অস্তিত্ব থাকবে না। এটা হবে তাদের জন্য আত্মহত্যার সামিল। ’

আজ শুক্রবার দুপুরে ভোলা জেলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। মানবিক গুণাবলীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে প্রশংসিত।’ উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য তিনি আহবান জানান।

তিনি আরো বলেন, বিএনপি আজ উপলব্দি করেছে, সন্ত্রাস-নৈরাজ্য গণতন্ত্রের পথ নয়। এই সন্ত্রাসী পথে গেলে তাদের লাভ হবে না।

বাণিজ্যমন্ত্রী জানান, ধনিয়া ও শীবপুর ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে ৫৯০ কোটি টাকা চুড়ান্ত বরাদ্দের অপেক্ষায় রয়েছে। এ ছাড়াও গুলি মাধ্যমিক বিদ্যালয়ের ভবনটিকে ৪-তলায় রূপান্তর করা হবে বলে তিনি ঘোষণা দেন।

ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু ও সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!