1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি প্রজ্জ্বলন: ঘাতকদের বিচার দাবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮, ৪.১২ পিএম
  • ৪০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেণেড হামলায় আওয়ামী লীগের শহিদ নেতাকর্মীদের মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে স্মরণ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে শহিদদের স্মরণের পাশাপাশি আওয়ামীলীগের সভায় গ্রেণেড হামলাকারী ও মদদদাতা সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানান নেতাকর্মীরা।

সন্ধ্যার পরপর নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে গোল হয়ে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে তাদের আত্মার শান্তি কামনা করেন। পরে বাতি হাতে নিয়ে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মখলিছ রহমান, শিবলু আহমদ চৌধুরী প্রমুখ।

সভায় জুবের আহমদ অপু বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে চেয়েছিল ঘাতকরা। কিন্তু আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা তাদের জীবন দিয়ে নেত্রীকে বাচিয়েছিলেন। তিনি বলেন, ১৫ আগস্ট যারা জাতির জনককে সপরিবারে হত্যা করেছিল ২১ আগস্ট গ্রেণেড হামলাকারীরাও তাদের উত্তরসূরি। এরা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। জুবের আহমদ অপু বলেন, এই ন্যাক্কারজনক হামলার মাস্টারমাইন্ড হলো তারেক রহমান। তার নির্দেশেই আওয়ামী লীগ নেত্রীকে হত্যার উদ্দ্যেশ্যে হামলা করা হয়েছিল। আজ তারেক রহমান সেনাদের কাছে দাসখত দিয়ে বিদেশে পালিয়ে গেছে। কিন্তু বাংলার মানুষ মুজিব কন্যাকে আরো দুইবার প্রধানমন্তী নির্বাচিত করে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রহরী করেছে। আগামীতেও জনগণ ঘাতকের দলকে প্রত্যাখান করবে।
তিনি তারেক রহমানসহ ২১ আগস্ট গ্রেণেড হামলার খুনি ও পরিকল্পন্কারীদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে বিচারকাজ শেষ করার দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!