1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

আফসানার খুনিদের গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম :: শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ৯.৩১ এএম
  • ৫৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ছাত্র ইউনিয়ন নেত্রী আফসানা ফেরদৌসের খুনিদের গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মিছল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদ আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। শনিবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়েছে।
ছাত্র ইউনিয়ন কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুলক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সংসদের সভাপতি মো. রইছুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক চৌধুরী, শহর সংসদের সভাপতি শেখ ফয়সাল, ছাত্র নেতা সৌরভ ভট্টাচার্য্য, মলয় দাস প্রমুখ।
বক্তারা বলেন দেশে ধারাবাহিক হত্যা ও ধর্ষণের বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। আফসানা হত্যার বিচার না হলে দেশে অপরাধ প্রবণতা আরো বৃদ্ধি পাবে। বক্তারা অবিলম্বে খুনীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!