1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ১১.৩৪ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ::
শান্তিতে নোবেল বিজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান (৮০) শনিবার মারা গেছেন।
খুব অল্প সময় অসুস্থ থাকার পর আজ সকালে তিনি মারা যান বলে তার ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে। খবর এএফপি’র।
ঘানায় জন্ম নেয়া কফি আনান সুইজারল্যান্ডের জেভোয় মারা যান। এ শহরে তিনি বেশ কয়েক বছর ধরে পরিবারসহ বসবাস করছিলেন।
মৃত্যুর সময়ে পাশে স্ত্রী নানে, দুই সন্তান এমা ও কজো উপস্থিত ছিলেন। নানে মৃত্যুর আগ পর্যন্ত বেশ কিছুদিন তার পাশে ছিলেন।
তিনি ছিলেন সংস্থাটির প্রথম কৃষ্ণাঙ্গ মহাসচিব, যিনি জাতিসংঘের এই শীর্ষ পদে দায়িত্ব¡ পালন করেছেন। তিনি ওই পদে ছিলেন ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত।
জাতিসংঘকে নতুনভাবে গড়ে তোলা এবং মানবিক কর্মকান্ডে ভূমিকার রাখার জন্য তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার পান।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজ এক শোক বার্তায় সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!