1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

৪০তম বিসিএসে আড়াই হাজার ক্যাডার নিয়োগ দেয়া হবে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮, ৩.০০ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

অনলাইন::
প্রায় আড়াই হাজার বিসিএস ক্যাডার নিয়োগ দেয়া হবে ৪০তম বিসিএসের মাধ্যমে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে এ পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি সূত্র থেকে এমন খবরও পাওয়া গেছে যে, শিক্ষকদের জন্য ৪১তম বিশেষ বিসিএস পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কয়েক মাস আগে ৪০তম বিসিএসের জন্য আড়াই হাজার পদে নিয়োগের চাহিদা চেয়ে পিএসসিতে চাহিদা পত্র পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেখানকার পাওয়া তথ্যমতে, প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ২২৮টি, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার ৭০টি, পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব ২৫টি, আনসার ক্যাডারে ১২, মৎস্য ক্যাডারে ৩৪৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহাহিসাবরক্ষক ১৫ এবং শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদে প্রায় ১ হাজার ক্যাডার নিয়োগের চাহিদার কথা জানা গেছে।

এছাড়া স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন, সহকারী ডেন্টাল সার্জন, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী বনসংরক্ষক, ভেটেরিনারি সার্জন, সহকারী প্রকৌশলী, কর ক্যাডারের সহকারী করকমিশনার, তথ্য ক্যাডার, রেলওয়ে প্রকৌশল ক্যাডারের নির্বাহী প্রকৌশলী ও সমমানের পদ, ইকোনমিক ক্যাডারের সহকারী প্রধান, রেলওয়ে পরিবহন ও ডাক ক্যাডারে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে প্রায় ১ হাজার কর্মকর্তা নিয়োগের জন্য চাহিদা দেয়া হয়েছে।

এর আগে ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬, ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪ এবং ৩৯তম বিশেষ বিসিএসে প্রায় ৫ হাজারের মতো জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন বলেন আমরা ৪০ তম বিসিএসের চাহিদা পেয়েছি। সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পাশাপাশি সরকারি কলেজে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪১ তম বিসিএসের আয়োজন করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!