1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

ঈদে মুক্তি পাচ্ছে আ স ম মাসুমের সিলেটি ভাষায় রচিত ‘ও মেয়ে’ গানের মিউজিক ভিডিও

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ৫.২০ পিএম
  • ৪৩৫ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য প্রতিনিধি::
আসছে ইদ-উল-আযহা’তে মুক্তি পেতে যাচ্ছে ব্রিটেন ভিত্তিক ইউটিউব চ্যানেল সিন ক্রিয়েট এন্টারটেইমেন্ট- এর প্রযোজনায় মিউজিক ভিডিও “ও মেয়ে”।
সিলেটের আঞ্চলিক ভাষায় “ও মেয়ে” গানের গীতিকার আ স ম মাসুম, সুরকার ও সংগীতশিল্পী শাহীন আহমেদ, র‌্যাপ গেয়েছেন জনপ্রিয় বাংলা র‌্যাপার পল্লব ভাই, গানটির মিউজিক এরেঞ্জমেন্ট করেছেন গায়েন বাড়ির মীর মাসুম ও জিদান। ইতিমধ্যেই কোক স্টুডিওতে গানের শুটিং সম্পন্ন হয়েছে। বিশাল বাজেটের “ও মেয়ে” গানটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা মিঠু খান। তিনি জানান, বাংলাদেশে সাধারণত হিপহপ স্টাইলে মিউজিক ভিডিও নির্মাণ খুব কম বললে ভুল হবে না। সিলেটের আঞ্চলিক ভাষায় চটুল প্রেমের এই গানটিকে হিপহপ ড্যান্স ফর্মে মিউজিক ভিডিও নির্মাণ করার চেষ্টা করেছি। গানটিতে নারী মডেল হিসেবে ছিলেন মারিয়া কিসপতা। গানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোরিওগ্রাফার তানজিল আলম। সুমন রহমান-এর কোরিওগ্রাফিতে সংগীতশিল্পী, র‍্যাপার, মডেলসহ গানটিতে অংশ নিয়েছিলেন ঈগল ডান্স কোম্পানির একঝাক তরুণ হিপহপ নৃত্যশিল্পী। সিনেমাটোগ্রাফার ছিলেন রাজু রাজ এবং কস্টিউম ডিজাইন করেছেন রামিম রাজ। গানটি বর্তমানে ব্রিটিশ পোস্ট প্রোডাকশন এক্সপার্ট এম আই প্রিন্সের তত্ত্বাবধানে সম্পাদনার টেবিলে রয়েছে।
সংগীতশিল্পী শাহীন আহমেদ জানান, দীর্ঘদিন বাণিজ্যিক ধারার গান থেকে দূরে ছিলাম। ‘ও মেয়ে’ গানের মধ্য দিয়ে আমি আবারো বানিজ্যিক ধারার গান শুরু করলাম। আশা করছি আসছে ইদে গানটি শোনা এবং ভিডিওটি দেখার পরে সবার ভালো লাগবে।
সিন ক্রিয়েটে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে “ও মেয়ে” গানটি তাদের প্রথম বাণিজ্যিক প্রযোজনা। তাঁদের চ্যানেলের নিয়মিত আয়োজনে থাকবে মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, ফিল্ম রিভিউ, তথ্যচিত্রসহ নানান বিনোদন মূলক অনুষ্ঠান।
ছবি : ও মেয়ে গানের শিল্পী শাহীন, র‌্যাপার পল্লব ভাই এবং মডেল মারিয়া কিসপতা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!