1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

শাল্লায় জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ২.২২ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের শাল্লায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৫ আগস্ট বুধবার শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে-শোক র‌্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে- শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর পরিচালনায় শোক দিবস উপলক্ষ্যে র‌্যালী, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে শাল্লা ডিগ্রি কলেজ, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডুমরা রসিক লাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রতাপ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুক্তার পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে শোক র‌্যালী, মিলাদ মাহফিল, আলোচনা সভা সহ নানাবিধ কর্মসূচি পালনের মাধ্যমে জাতির জনক ও তার পরিবারকে স্মরণ করা হয়েছে। আলোচনাসভায় বক্তারা আগামীতেও জাতির জনকের কন্যাকে ভোট দিয়ে জাতির জনকের খুনিদের বিচারের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!