হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের শাল্লায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৫ আগস্ট বুধবার শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে-শোক র্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে- শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর পরিচালনায় শোক দিবস উপলক্ষ্যে র্যালী, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে শাল্লা ডিগ্রি কলেজ, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডুমরা রসিক লাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রতাপ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুক্তার পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে শোক র্যালী, মিলাদ মাহফিল, আলোচনা সভা সহ নানাবিধ কর্মসূচি পালনের মাধ্যমে জাতির জনক ও তার পরিবারকে স্মরণ করা হয়েছে। আলোচনাসভায় বক্তারা আগামীতেও জাতির জনকের কন্যাকে ভোট দিয়ে জাতির জনকের খুনিদের বিচারের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net