1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে যুবলীগের স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ফ্রি চিকিৎসা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১১.০২ এএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল টিম গঠন করে সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহিদ আবুল হোসেন মিলনায়তনে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুুকুট। যুবলীগের ৩৫জন নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। তাছাড়া সনামগঞ্জ সিভিল সার্জন ডাক্তার আশুতোষ দাসের নেতৃত্বে ৫জন চিকিৎসক সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় শতাধিক রোগিকে বিনামমূল্যে চিকিৎসা দিয়েছেন।
স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, মঞ্জুর খন্দকার, জেলা যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, জেলা ছাত্র লীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সহ সভাপতি লিখন আহমদ প্রমুখ।
জেলা আওয়ামী যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, সিনিয়র নেতা পাবেল আহমদ, জেলা ছাত্র লীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
কর্মসূচি চলাকালে জেলা যুবলীগ আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি চিকিৎসা দিয়েছি। আগামীকাল আমার আলোচনাসভা ও মিলাদের আয়োজন করব। কর্মসূেিত আমাদের ৩৫জন নেতাকর্মী স্বেচ্ছায় রক্ত দিয়ে অসহায় মানুষের জীবন রক্ষায় ভূমিকা রেখেছেন। তাছাড়া প্রায় ৫০০জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!