স্টাফ রিপোর্টার::
মানবতার কল্যাণে মরণোত্তর চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাহির আলী খান। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মাধ্যমে তিনি উইল করে চক্ষুদানের এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্ত মানবতার সেবায় মানবিক এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন তার রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ জেলার অসাম্প্রদায়িক মানুষজন। মো. জহির আলী খান আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেছেন। মো. জাহির আলী খানের চক্ষুদানের নিবন্ধন নম্বর ংsiebon-১১২২
মো. জাহির আলী খান হাছননগরের সুলতানপুর এলাকার মৃত তেরাব আলীর সন্তান। তিনি সুরভী ৫১ নং বাসার বাসিন্দা। সুনামগঞ্জ শহরের পরিচিত এই তরুণের মানবিক এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন তার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
জাহির আলী খান বলেন, আমার কাছে মানুষের পরিচয় সবচেয়ে বড় পরিচয়। জীবনে মরণে মানুষের উপকার করতে পারাটাই আমার বড় সাধনা। ধর্মবর্ণ নির্বিশেষে আমি মানুষকে মানুষ জ্ঞানে শ্রদ্ধা করি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুবের আহমদ অপু বলেন, আমাদের একনিষ্ট কর্মী মো. জাহির আলী খান মানবতার এক রোল মডেল। সে মানুষের কল্যাণে মরণোত্তর চক্ষুদানের যে সিদ্ধান্ত নিয়েছে তার চেয়ে মহৎ কাজ হতে পারেনা। তার এই সিদ্ধান্তের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা।