1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

এইচএসির ফলাফল: সিলেট শিক্ষাবোর্ডে দ্বিতীয় সুনামগঞ্জ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ৩.১৩ এএম
  • ৬০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২০১৬ সনের বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগে ২য় স্থান লাভ করেছে সুনামগঞ্জ জেলা। জেলার ৪৬ কলেজের ৭৭১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪০জন। জেলায় পাসের হার ৬৯.২০%। তবে ছেলেদের চেয়ে জিপিএ-৫ ও মোট পাসের দিক দিয়ে এগিয়ে আছে এ জেলার মেয়েরা। গতবারও তারা এগিয়েছিল।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পাসের দিক দিয়ে সিলেট জেলা ৭৩.৩০ শতাংশ ফলাফল নিয়ে প্রথম স্থান লাভ করেছে। ৬৯.২০% ফলাফল নিয়ে দ্বিতীয় হয়েছে সুনামগঞ্জ। ৬৭.২০% ফলাফল নিয়ে তৃতীয় হবিগঞ্জ এবং ৬০.৬২% ফলাফল নিয়ে চতুর্থ স্থান লাভ করেছে মৌলভীবাজার জেলা। তবে গতবারের তুলনায় পাসের হার কম বলে সংশ্লিষ্টরা জানান।
ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এ জেলার ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফলাফল করেছে। ৪১৩৫ জন মেয়ে এবং ৩৫৮২ জন ছেলে পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়েও মেয়েরা এগিয়ে। ২২ জন মেয়ে এবং ১৮ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষাবিদগণ জানিয়েছেন, সুনামগঞ্জে বরাবরের মতো পাবলিক পরীক্ষায় মেয়েরা ভালো ফলাফল করছে। পরীক্ষায় অংশগ্রহণ এবং পাসের দিক দিয়ে তারা প্রতিনিয়ত ছেলেদের অতিক্রম করছে বলে সংশ্লিষ্টরা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!