1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ১১ আগস্ট, ২০১৮, ৩.০৭ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনাসভায় জেলা নেতৃবৃন্দসহ সদর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন সহ-সভাপতি মোস্তাক আহমদ রুমেল, সাংগঠনিকসম্পাদক এড. বুররহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, সহ আইন বিষয়ক সম্পাদক এড. খোরশেদ আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মখলিছুর রহমান, যুগ্ন আহবায়ক শিবলু আহমদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক জাহির আলি খান, যুগ্ন সাধারণ সম্পাদক শামিম আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক মনির আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক মারুফ রশিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্যা নাজমুল আহমদ প্রমুখ।
বক্তারা ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের নিহত সকল শহিদ ও একুশে আগস্ট গ্রেণেঢ হামলায় নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। বক্তারা জাতির জনকের খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!