1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওরে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ৩.০৯ এএম
  • ৬১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ও কক্সবাজার জেলাকে বেছে নিয়ে এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে হাওর এলাকায় ঝরেপড়া রোধে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার অভিজ্ঞতা রয়েছে জানিয়ে বলেন, আমি হাওর এলাকায় ঘুরাঘুরি করেছি। পাহাড়ি এলাকায়ও গেছি। হাওরপাড়ের শিক্ষার্থীরা বর্ষায় উত্তাল ঢেউ পাড়ি দিয়ে বিদ্যালয়ে ঝুকি নিয়ে যাতায়াত করে। এতে অনেক সময় শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে যাওয়া সম্ভভ হয়না। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা ও ঝড়েপড়া রোধ করতে হাওর ও পাহাড়ি দুর্গম এলাকায় আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য স্থান চিহ্নিত করতে হবে। হাওর ও পাহাড়ি এলাকায় আবাসিক বিদ্যালয় গড়ে ওঠলে শিক্ষার্থীরা নিরাপদে পড়ালেখা করতে পারবে। এতে ঝড়েপড়া রোধ হবে।
ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, এমরান শিকদার, জয়ন্ত পাল, আয়েশা ইসলাম ও রুবাইয়াত আলতাফ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!