1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জে ট্রাফিক সপ্তাহ: ফুল দিয়ে গাড়ির কাগজপত্রধারীদের শুভেচ্ছা জানালো পুলিশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮, ১১.৩৩ এএম
  • ৩৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে যানবাহনের লাইসেন্স ও কাগজধারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ পুলিশ সুপার। চলমান ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পরিচালিত অভিযানে বৃহষ্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান। এসময় তিনি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য সবাইকে অনুরোধ জানান।
সুনামগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সামনে লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন ও কাগজপত্রবিহীন যানবাহন ও চালকদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। বৃহষ্পতিবার প্রায় অর্ধ শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা দেওয়া হয়েছে। মোটর ভ্যাহিকেল অধ্যাদেশে পুলিশের আইজিপির নির্দেশে সারাদেশে ট্রাফিক সপ্তাহ চলছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালাচ্ছে পুলিশ। তবে সুনামগঞ্জে ট্রাক বাস মিনিবাস ও মাইক্রোবাসের তুলনায় মোটর সাইকেল ও ছোট যানবাহনের বিরুদ্ধেই বেশি অভিযান পরিচালিত হচ্ছে বলে অভিযোগ আছে।
জেলা পরিষদের সামনে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, সদর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ, ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন, ট্রাফিক ইন্সপ্টের রেজ্জাকুল হায়দার।
এসময় যেসব গাড়ির কাগজপত্র আপডেট এবং চালকের লাইসেন্স আছে তাদেরকে লাল গোলাপ ও রজনী গন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!