1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব নিয়ে আজ সন্ধ্যায় মতবিনিময়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮, ৩.২৮ এএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওর-ভাটির উচ্চশিক্ষার শ্রেষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহষ্পতিবার (০৯ আগস্ট-২০১৮) মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সন্ধ্যা ৭টায় মতবিনিময়সভায় অংশ নিতে ‘পঁচাত্তর বছরে সুনামগঞ্জ সরকারি কলেজ: প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী কলেজের প্রাক্তন, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
আজকের বৈঠকে উৎসব সাড়ম্ভর করতে বিভিন্ন উপকমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। এতে কলেজের প্রাক্তন, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদানের আহ্বান জানানো হয়েছে।
উদযাপন কমিটির সদস্যসচিব এডভোকেট রুহুল তুহিন বলেন, আজকের বৈঠকে উপকমিটি গঠন বিষয়ে জরুরি আলোচনা হবে। তাই কলেজের প্রাক্তন, শিক্ষক, শিক্ষার্থীদের সকলেরই উপস্থিত থাকা জরুরি। সবার সম্মতিতে উপকমিটি গুলো গঠন হলে সমন্বিতভাবে কাজ করতে সুবিধা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!