1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জ সীমান্তে চার লাখ টাকার মাদকের চালান জব্দ: আটক হয়নি কেউ

  • আপডেট টাইম :: বুধবার, ৮ আগস্ট, ২০১৮, ৩.২৪ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর:
সুনামগঞ্জের তাহিপুর ও বিশ্বম্ভরপুর সীমান্তে চারটি পৃথক অভিযান চালিয়ে বিজিবি প্রায় চার লাখ টাকার ভারতীয় মাদকের চালান জব্দ করলেও কোন চোরাকারবারি এতে আটক হয়নি।
২৮-বর্ডারগার্ড ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান পিবিজিএম (পিএসসি) জানান, তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির বিজিবির টহল দল বাঁশতলা এলাকা থেকে ৪৭ বোতল ও রঙ্গুছড়া থেকে ২২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করেছে।’
উপজেলার বীরোন্দ্রনগর কোম্পানী সদরের বিজিবির টহল দল পৃথক অভিযানে সীমান্তের রঙ্গুছড়া থেকেই ৪৭ বোতল ভঅরতীয় অফিসার্স চয়েজ মদেও বোতল জব্দ করেছে।’
অপরদিকে উপজেলার টেকেরঘাট কোম্পানী সদরের বিজিবির টহল দল ট্যাকেরঘাট এলাকা থেকে ৯৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করেছে।’
এছাড়াও পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা বিওপির বিজিবির টহল দল সীমান্তের চেংবিল এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোত জব্দ করেছে।’ বিজিবির দাবি জব্দকৃত ২৬১ বোতল মদের মুল্য প্রায় ৩ লাখ ৯১ হাজার ৫’শ টাকা।
এদিকে বিজিবির চারটি অভিযোনে বিপুল পরিমাণ ভারতীয় মাদকের চালান জব্দ করা হলেও এসব মাদক চোরাচালানের সাথে জড়িত কোন মাদক চোরাচালানীই আটক না হয়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!