1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র‌্যালি, পথসভা ও কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ৬ আগস্ট, ২০১৮, ৯.৩৮ এএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে

সটাফ রিপোর্টার::
নামগঞ্জে ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে সোমবার জনসচেতনতামূলক র‌্যালি, পথসভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক নেতা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন। পরে জেলা রোবারাস্কাউট নিরাপদ সড়ক বিষয়ে কর্মশালার আয়োজন করে। ‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ এই স্লোগানে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে পুলিশ শহরে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে।
এদিকে গতকাল সোমবারও জেলা ব্যাপী ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পুলিশ সড়কে অভিযান চালিয়েছে। রবিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত প্রথম দিনের অভিযানে ৮৭টি মামলা দায়ের হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়। এখানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিসহ পরিবহন মালিক শ্রমিকরাও বক্তব্য রাখেন।
র‌্যালি ও পথসভা শেষে নিরাপদ সড়ক বিষয়ে জেলা রোভারস্কাউটের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামান, সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লা, ওসি তদন্ত মিজানুর রহমান, পরিবহন শ্রমিক নেতা সুজাদুল হক, তাজিদুল হক প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!