1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে অ্যডভোকেট চপলের উপর সন্ত্রাসী হামলার চেষ্টা: আটক ১

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ২.২৫ পিএম
  • ৫৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তরুণ আইনজীবি, জেলা যুবলীগের সিনিয়র সদস্য ও লেখক অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপলের উপর হামলার চেষ্টার সময় পুলিশ একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। হামলা কারীদের মধ্যে আরো ৩-৪ জন পালিয়ে যাওয়ায় পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপলের বাসার সামনের রাস্তায় তিনি তার অসুস্থ মেয়েকে নিয়ে হাঁটছিলেন। জনৈক রূপবাল নামক ব্যক্তি তার পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় রূপবাল নামক ওই ব্যক্তি ফোন করে সুবেজ ও মামুনসহ কয়েকজনকে ফোন করে ঢেকে আনেন রূপবাল। মাতাল যুবকরা এসে কল্লোল তালুকদার চপলকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হামলা করতে উদ্যত হলে পথচারীরা প্রতিবাদ করেন। এসময় রাস্তা দিয়ে যাতায়াতকারী যুবলীগ নেতা শিমন চৌধুরী এগিয়ে এলে সুরেজ ও মামুনসহ মাতালরা পালিয়ে যায়। এসময় স্থানীয় জনতা রুপবালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এখনো ওই ব্যক্তি সদর থানা পুলিশের হেফাজতে আছে।
যুবলীগ নেতা শিমন চৌধুরী বলেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হট্টগোল শোনে এগিয়ে এসে দেখি অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপলকে আক্রমণ করে গালিগালাজ ও হামলার চেষ্টা চালায় কয়েকজন যুবক। এগিয়ে এসে দেখি সুরেজ ও মামুনসহ কয়েকজন। আমাদের দেখে তারা পালিয়ে গেলেও এই ঘটনার নায়ক রূপবালকে আটক করেছে পুলিশ।
অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল বলেন, কোন কারণ ছাড়াই রূপবাল নামক ওই ব্যক্তি আমার সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ফোন করে সন্ত্রাসী ডেকে আনে। সন্ত্রাসীরা এসে আমার উপর হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাদের প্রতিরোধ করে রূপবালকে পুলিশে সোপর্দ করেন।
সদর থানার ওসি তদন্ত মাসুক আলী বলেন, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও খোজা হচ্ছে।
এদিকে থানায় পুলিশ হেফাজতে থাকা আটককৃত রূপবালকে এই প্রতিবেদক ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!