1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

‘তোমাদের দাবি পূরণ হয়েছে!’ শিক্ষার্থীদের ঘরে ফিরতে বললেন সাকিব

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮, ৩.৪৮ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

অনলাইন:
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিচ্ছেন বিনোদনজগতের তারকা থেকে শুরু করে ক্রিকেট মহাতারকারা। এবার সোশ্যাল সাইটে কিশোর-কিশোরীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন জাতীয় টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে বলে তাদের ঘরে ফেরার অনুরোধ জানালেন তিনি।

বাংলা এবং ইংরেজিতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি এখন ফ্লোরিডায় আছি। আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার তরুণ ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।’

‘গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী দিয়া ও আবদুল করিম নিহত হওয়ার ঘটনায় আমি প্রচণ্ড মর্মাহত ছিলাম। কিন্তু যখন দেখলাম তার সহপাঠী থেকে শুরু করে সারাদেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। দেশে থাকলে আমিই তোমাদের অটোগ্রাফ নেয়ার জন্য চলে আসতাম।’

‘তোমাদের সাধুবাদ জানিয়ে বলতে চাই, তোমাদের দাবি কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিহত পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও নিরাপদ সড়ক আইন করতে আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে অভিযুক্ত পরিবহনের রুট পারমিট বাতিল সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অবস্থায় তোমাদের কাছে বিনীত অনুরোধ করবো, ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে।’

‘তোমরা যা করেছ তা এদেশে ইতিহাস হয়ে থাকবে। এ অর্জন সফল হবে তোমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার মাধ্যমে। তোমাদের দাবি পূরণ হয়েছে এবং হচ্ছে। ব‍্যত‍্যয় ঘটলে আমাকে পাবে তোমাদের সাথে।’

বিশ্বসেরা অল-রাউন্ডারের এই স্ট্যাটাসে গত ১ ঘণ্টায় আড়াই হাজারের মতো কমেন্ট পড়েছে। যাতে অধিকাংশ ভক্তরাই সাকিবের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!