1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জাউয়াবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮, ১২.১৪ পিএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতকে নিজ ঘরে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে কলেজ ছাত্র জামানত শাহ। সে জাউয়া বাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। সে হাবিদপুর গ্রামের লুদণ শাহের ছেলে। এ ঘটনায় নিত কলেজ ছাত্রের পরিবারে শোকে ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিদপুর গ্রামের লুদন শাহ তার নতুন নির্মাণাধীন ঘরে শুক্রবার বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুৎকর্মী দিয়ে সংযোগের কাজ করাচ্ছিলেন। এসময় তার ছেলে জানাত শাহ নিজ বসত ঘরে একটি ইলেকট্রিক ফ্যানে সংযোগ দেওয়ার চেষ্টা করছিল। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছাত্রের প্রতিবেশি ও ছাতক ঈস্ট-ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজ বসত ঘরেই কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে জামানত শাহ। মর্মান্তিক এই মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্দ হয়ে গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!